অ্যাড : শামসুল হক ও অ্যাড : মফিজুল ইসলামের স্মরনে শোকসভা এবং ফুলর্কোটরেভারেন্স 

 
আদালত প্রতিবেদক :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ,গণমাধ্যম কর্মী সাংবাদিক আনোয়ারুল হকের বাবা মরহুম অ্যাড: শামসুল হক বেপারী ও মরহুম অ্যাড: মফিজুল ইসলাম মজুমদারের স্মরনে শোকসভা এবং ফুলর্কোট  রেভারেন্স পালন করা হয়েছে। 

জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভা শেষে জেলা ও দায়রা জজ আদালতে ফুলর্কোট রেভারেনস পালিত হয়।

এ সময় মরহুমদের স্মরনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন।

উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনালের ( জেলা জজ )  বিচারক মাহমুদুল কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মো: নূরে আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার হোসেন, অতিরিক্ত চীফ জুডিসয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউছুফ সহ বিচারবিভাগের কর্মকর্তা ও আইনজীবীগণ।

জেলা ও দায়রা জজ আদালতে ফুলর্কোট রেভারেনসের পূর্বে জেলা আইনজীবী সমিতির নিচতলায় শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব  করেন সমিতির সভাপতি অ্যাড: শেখ জহিরুল ইসলাম।

মরহুমদের জীবন বৃওান্ত পড়েন সমিতির সাধারণ সষ্পাদক অ্যাড: শাহাদাত হোসেন। মরহুমদের জীবনি নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড: কাজী হাবিবুর রহমান, অ্যাড: আমানউল্লাহ,  অ্যাড: মোবারক হোসেন, অ্যাড: জহিরুল  ইসলাম, অ্যাড: সেলিম আকবর, অ্যাড: লতিফ শেখ, অ্যাড: আহসান হাবিব, অ্যাড: নাইমূল ইসলাম, অ্যাড: এমরান হোসেন,  অ্যাড: রুহল আমিন সরকার, অ্যাড: আবদুল্লাহ হিল বাকী, অ্যাড: শেখ মো: আবু সালেহ, অ্যাড: জাহাঙ্গীর আলম,   অ্যাড: আ: ছাওার ও অ্যাড: শামছুল হুদা।

মরহুম মরহুম অ্যাড: শামসুল হক বেপারীর পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ারুল হক। উপস্থিত ছিলেন সমিতির অনান্য আইনজীবীসহ মরহুমদের পরিবারের সদস্যগণ।

উল্লেখ্য অ্যাড: শামসুল হক ১ ডিসেম্বর ও মফিজুল ইসলাম ১৩ ডিসেম্বর মারা যান। মৃত্যুর দিন পযর্ন্ত তারা চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

Loading

শেয়ার করুন: