আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মতলব দক্ষিণ ব্যুরো :

মতলব পৌর শহরের নবকলস এলাকায় অবস্থিত আদর্শ স্কুল মতলবের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও মিলাদ অনুষ্ঠান ৩০ জানুয়ারি বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি দেওয়ান মোঃ তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা নুরুর রশিদ কাশেমী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অ্যাড. শফিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্ত্যা মোস্তফা মিয়া, প্রাক্তন ছাত্র ও মতলব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক আবুল বাশার মিয়াজী, বোরহান উদ্দিন সরকার, মোঃ মোজাম্মেল হক, নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে অধ্যয়ন ছাত্র-ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন ইসলাম মীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী ইব্রাহিম খলিল উল্যাহ ও হামদ নাত পরিবেশন করে ৭ম শ্রেণির ছাত্র আতিকুর রহমান। পরে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

Loading

শেয়ার করুন: