আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে :ড. আলমগীর কবির পাটওয়ারী

হাজীগঞ্জ প্রতিবেদক:

হাজীগঞ্জ উপজেলা যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগির কবির পাটওয়ারী।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি এশিয়া মহাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আকবর হোসেন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান সোহেল, সদস্য সচিব জিসান আহম্মেদ সিদ্দিকী, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হান্নান তালুকদার, কাজী শাহাদাত।

আলোচনাসভা শেষে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: