নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিট চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদা নিয়োজিত আছে ও থাকবে। চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছে। দরিদ্র মানুষ বর্তমানে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট লাঘবে এবার সঠিক সময়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে আর্তমানবতার সেবায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট প্রস্তুত রয়েছে।
তিনি মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিট সেক্রেটারি আলহাজ এম এ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের পরিচলনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, তমাল কুমার ঘোষ, যুব প্রধান খায়রুল ইসলাম জনি প্রমুখ। অনুষ্ঠানে ৫শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
![]()