ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার সংলগ্ন ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার একাডেমির ক্যাম্পাস-১ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার)মোঃ আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, পৌর ১৩ ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, সদর উপজেলা শিক্ষা অফিসার (সহকারী)মানছুর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে চারু-কারু শিক্ষক শুভ্র রক্ষিতের পরিচালনায় ইকরা মডেল একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক পটভূমিতে নির্মিত মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার ডাক্তার জে আর ওয়াদুদ টিপু। ইকরা মডেল একাডেমীর শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন,আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি সংবর্ধনা দেওয়া হয় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানছুর আহমেদ। এছাড়া ক্রিয়া অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো ও একাডেমির শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রী জেলা প্রতিনিধিি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন বাবু যুবলীগের জেলা আহবায়ক টুটুল মোঃ হেলাল উদ্দিন , জি-বাংলার শিল্পী স্পন্দন ঘোষ, মোঃ জিয়াউর রহমান খান, মোঃ কবির গাজী, সেলিম গাজী, অ্যাডঃ সোহেল গাজী, দেলোয়ার প্রধানীয়া প্রমুখ।

২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় একাডেমির ৪০জন পরীক্ষার্থীর মধ্যে ২৪জন এ প্লাস অর্জন করায় একাডেমির পক্ষ থেকে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইকরা মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ফৌজিয়া আক্তারের পরিকল্পনায় ও নির্দেশনায় এবং অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন একাডেমির উপাধ্যক্ষ আসমা খানম, সিনিয়র শিক্ষক , শামিমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, সহকারী শিক্ষক ফিরোজা আক্তার, নাজমুন নাহার, রাহিমা আক্তার, ফারজানা আশ্বাদ রুপা, শুভ্র রক্ষিত, নাজমুন নাহার মিলি, রেজাউল করিম, পপি দেবনাথ, নাছরিন আক্তার অনন্তা চক্রবর্তী, রেজাউল করিম, হ্যাপি আক্তার, ইয়াসমিন আক্তার, শিল্পী রানী ঘোষ, আবরার রহমান, শাহিনা আক্তার, শাফায়াত হোসেন ও সুমিত কুমার দত্ত।

Loading

শেয়ার করুন: