ইলিশ উৎপাদন বৃদ্ধিতে কাউকে ছাড় নয় :জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

৯ হতে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২দিন প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, নদীতে মাছ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। কোনমতেই নদীতে মাছ ধরতে জেলে নামতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন,চেয়ারম্যানদের ওপর যাতে মানুষ আস্থা রাখতে পারে সেদিকে নজর রাখতে হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে আমাদের যা করনীয় আমরা সেটাই করবো। এতে কাউকে ছাড় নয় সে যে কোউ হোক।

জেলা মৎস কর্মকর্তা আসাদুল বাকির পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,স্বাধীনতাপদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন,জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: