চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

”প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ কর্মসূচিতে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া ।

এ সময় তিনি বলেন, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার সবধরনের সহযোগিতা করে যাচ্ছে,ছাত্রীরা এগিয়ে আসছে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিল আয়েশা রহমান, শাহানাজ রহমান ,ওসিসি’র চাঁদপুর প্রেগ্রাম অফিসার তানভির রশিদ ,জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শাহ আলম মুন্সি,তথ্য সেবা কেন্দ্রের তথ্য আপা ফাতেমা আক্তার।

নবরুপ মানবিক উন্নয়ন সংস্থা’র কর্মকর্তা পিএম বিল্লাল পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ম্যানেজার কালাচাঁদ দাস অসিত, ব্র্যাক জেলা প্রতিনিধি জিয়াউর রহমান,সূর্যের হাসির ক্লিনিক ম্যানেজার বেবী সাহা ,লেডি প্রতিমা মিত্র বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী রাবিনা রহমান,সুমাইয়া জাহান,নাসিং ইনিষ্টিটিউশনের ছাত্রী আফরোজা আক্তার প্রমুখ।

Loading

শেয়ার করুন: