চাঁদপুরে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা সাঁটালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণপুর ইউনিয়নে পরিষদে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়ে দিয়েছে পুলিশ।

১ ফেব্রুয়া‌রি শ‌নিবার চাঁদপুর মডেল থানা পুলিশের আয়োজনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম উদ্দিন,তদন্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজ খান বাদল প্রমুখ।

এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী জানান, চাঁদপুর সদর থানায় জেলা জজ আদালত সহ দেশের সকল আদালত হতে আগত সকল মুলতবি ওয়ারেন্ট এর হালনাগাদ তালিকা প্রণয়ন করে আমরা বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ ভবনে টানিয়ে দিয়েছি। একইভাবে সবগুলো ইউনিয়নের সকল পলাতক আসামিদের নামের তালিকা হালনাগাদ করে স্ব স্ব ইউনিয়ন পরিষদ ও এলাকার গূরুত্বপূর্ন জায়গায় টানিয়ে দেয়া হবে।

Loading

শেয়ার করুন: