চাঁদপুরে কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষে সভা

মেঘনাবার্তা রিপোর্ট:

আগামী ২৬ অক্টোবর চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিনটি উদযাপনের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আগামী শনিবার বেলা ১১ টায় পরবর্তি সভায় চুড়ান্ত ভাবে কর্মসূচি নির্ধারণ করা হবে।

পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ বিভাগের কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিং এর জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: