প্রেস বিজ্ঞপ্তি:
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ।
শাখাটি ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ রফিকুল ইসলাম খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রিজিওনাল হেড তানভীর আহম্মেদ।
অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার আব্দুল মান্নান মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ডাচ-বাংলা ব্যাংকের চাঁদপুর এরিয়া ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন।
সন্ধ্যানী লাইফ ইন্সরেন্সের ম্যানেজার খোরশেদ আলম জিকুর পরিচালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রশিক্ষক শামীম ফারুকী, চাঁদপুর ডাচ-বাংলা ব্যাংকের মাষ্টার এজেন্ট মোঃ সাইফুল ইসলাম গাজী, ডাচ বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার মোঃ রতন কবির মৃধা, আউটলেট শাখার ব্যবস্থাপক মোঃ মানিক খান, সন্ধ্যানী লাইফ ইন্সরেন্সের হিসাব ইনচার্জ কাউছার আহমেদ প্রমুখ।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মাওলানা হাফেজ সাইফুল ইসলাম।
![]()