চাঁদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

“মজিব বর্ষের প্রত্যয় নারী ও শিশু নির্যাতন আর নয়” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এর কার্যক্রম শক্তিশালী করার শীর্ষক সচেতনামূলক সেমিনার অনুৃষ্ঠিত হয়।

৩ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় ট্রোলফ্রি হেল্পলাইন ফর ইউমান এন্ড চিলড্রেন ইন সার্ক মেম্বার স্টেটস (বাংলাদেশ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, বাল্যবিবাহের কারণে সমাজে বিবাহ বিচ্ছেদ দেখা দিচ্ছে, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কারণে মেয়েরা বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে।তাই বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে।নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯ এর কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুলা আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি মোঃ ইব্রাহীম খলিল, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান, চাঁদপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো: হাবিব উল করিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক রাফিয়া ইকবাল, উপস্থাপনা করেন তানভীর হোসেন প্রোগ্রাম অফিসার।

Loading

শেয়ার করুন: