মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুর শহরে এক ব্যবসায়ীর ১১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে। ১৩ অক্টোবর বেলা ১১ টায় চাঁদপুর সরকারি কলেজের পশ্চিম পাশ্বের গেটের সামনে ঘটনাটি ঘটে।
শহরের স্ট্যান্ড রোডের রড সিমেন্ট ব্যবসায়ী মেসার্স ফারুক এন্ড মৃধা ব্রাদার্সের কর্মচারী উজ্জল বাসস্ট্যান্ড এলাকায় অবস্হিত সোস্যাল ইসলামী ব্যাংক থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা তোলেন। সেখান থেকে তিনি অটোতে উঠে স্ট্যান্ড রোডের ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা করেন।
পথিমধ্যে চাঁদপুর সরকারি কলেজের পশ্চিম গেটের কাছে একটা মাইক্রো অটোর গতিরোধ করে। মাইক্রো থেকে ৩-৪ জন যুবক উজ্জলকে ইয়াবা ব্যবসায়ী বলে মাইক্রোতে তুলে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে কুমিল্লা দক্ষিণ এলাকায় রাস্তার পাশে ফেলে যায়। সেখান থেকে পুলিশ চোখ বাঁধা অবস্হায় উজ্জলকে উদ্ধার করে।খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ফারুক মৃধা কুমিল্লা থেকে উজ্জলকে চাঁদপুর নিয়ে আসে।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় উজ্জলসহ অঞ্জাত কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। উজ্জল বর্তমানে জেলে রয়েছে। ঘটনাটি পুলিস সুপারকে জানানো হয়েছে।
![]()