চাঁদপুরে ভূমি ব্যবস্থাপনা কোর্সের ৫দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে ইউনিয়ন ভূমি সহকারি,উপ-সহকারি কর্মকর্তা,সার্ভেয়ার,রাজস্ব সহকারি,পেশকার,সাটিফিকেট সহকারিসহ সমপর্যায়ের কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা কোর্স ৫দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজে এ ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।

এসময় তিনি বলেন , প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষ যাতে ভূমি সংক্রান্ত বিষয়ে কোন ধরনের জটিলতায় না পরে সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষকে সেবা দিতে হবে। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা চর্চা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:জামাল হোসেন, সহকারী কমিশনার আবিদা সুলতানা প্রমুখ।

প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি উপ-সহকারি কর্মকর্তা,সার্ভেয়ার,রাজস্ব সহকারি,
পেশকার,সাটিফিকেট সহকারিসহ সমপর্যায়ের ৪০ জন কর্মচারীরা ৫দিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: