চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান বলেছেন, জেল জরিমানা দিয়ে কোন কিছু সমাধান হবে না। সকলকে সচেতন হতে হবে। ভোক্তা অধিকার আইন প্রতিষ্ঠায় নিজে ও অন্যকে সচেতন হতে হবে।

তিনি বলেন, প্রেসক্রিপশন ছাড়া কোন অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। বিশ্বস্থ অনলাইন ছাড়া কোন কিছু ক্রয় করে প্রতারিত হবেন না। খাদ্যে ভেজাল মারাত্মক অপরাধ। তাই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, ক্যাবের জেলা কমিটির আহ্বায়ক জীবন কানাই চক্রবর্তী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা হোটেল রোস্তারা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম খান ও সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, জেলা জুয়েলার্স সমিতির সভাপতি মোস্তফা ফুল মিয়া প্রমুখ।

Loading

শেয়ার করুন: