নিজস্ব প্রতিবেদক:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে চাঁদপুরে শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০। ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ৭দিন ব্যাপি চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। বৃহস্পতিবার জেলা প্রশাসক মেলার উদ্বোধন করবেন। ৪ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপি।
এ মেলার আয়োজন করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)।যার সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন,বিসিক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মেলার অর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
চাঁদপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন উপলক্ষে গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় সংবাদ সম্মেলন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এবং দেশিয় উৎপাদিত পণ্যের বাণিজ্যিক প্রসারের জন্য এ মেলার আয়োজন করেছে সরকার।
প্রতিদিন মেলায় বিনোদন ও খেলাধুলা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী এদেশে সবাইকে সুখী সুন্দর রাখার জন্য অনেক কিছুই করে যাচ্ছেন।
তিনি আরো বলেন,এ মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের ব্যাপক পরিচিতির পাশাপাশি উৎপাদক,ক্রেতা ও বিক্রেতার মধ্য পারষ্পরিক সংযোগ স্থাপিত হবে এবং এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয়ে শিল্পায়নের আরো বিকাশ ঘটবে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,বিসিক চাঁদপুরের এজিএম জিএম রব্বানী তালুকদার,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত,সাধারণ সম্পাদক এএইচএম আহছান উল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন,মির্জা জাকির ,বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মোঃ রুহুল আমীন প্রমুখ।
চাঁদপুর চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ,পরিচালক গোপাল সাহা,ডিবি ইন্সপেক্টর আঃ রউফ,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু,সাবেক সভাপতি শহীদ পাটওয়ারি,সময় টিভির ফারুক আহমেদ,জেলা তথ্য অফিসার নুরুল হক,সাংস্কৃতিক সংগঠক অজয় ভৌমিক, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক,মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রোনিক্স মাধ্যমের সংবাদ কর্মিরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণের সহায়তা প্রদানের অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় দেশীয় পণ্যের ৫০ টি স্টল থাকবে। এখানে উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বিক্রয়ের জন্য ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে ব্যবসায়িক প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডার সম্পৃক্ত করা হচ্ছে। মেলায় আঞ্চলিকভাবে উৎপাদিত বাঁশ-বেতের তৈরী পণ্য, শীতল পাটি, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী,পেশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, হ্যান্ডি ক্রাফট, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য, খেলনা, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্য প্রদর্শিত হবে
![]()