আদালত প্রতিবেদক:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাড: কামরুল ইসলাম সহ ইত্যিপূর্বে মৃত্যুবরনকারী সকল আইনজীবীগনের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল সদস্যগনের আয়োজনে বুধবার ( ১৬ অক্টোবর ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ৩য় তলায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন। দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ কামালউদ্দিন আহমেদের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক ( জেলা জজ ) মাহমুদুল কবির, যুগ্ম জেলা জজ -১ শাহেদুল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ নুরে আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল হোসেন, শফিউল আযম, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কফিলউদ্দিন, কার্তিক চন্দ্র ঘোষ, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও কচুয়া ১ আসনের সাবেক সাংসদ আ.ন.ম এহসানুল হক মিলন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ রুহল আমিন-১, অ্যাডঃ ফজলুল হক সরকার,অ্যাডঃ ইকবাল বিন বাশার,অ্যাড: আ: লতিফ শেখ,এ্যাড মো:শামছুল হক বেপারী,অ্যাডঃ সেলিম আকবর, চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাড: সাইয়েদুল ইসলাম বাবু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ এ জেড রফিকুল হাসান রীপন, ইসলামিক ‘ ল ’ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডঃ শেখ মোঃ আবুল খায়ের ছালেহ, জেলা আইনজীবী সমিতির আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ জসিম পাটওয়ারী, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, যুগান্তরের চাঁদপুর প্রতিনিধি মির্জা জাকির সহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, আইনজাবী সহ মোহরানারা।
![]()