চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবগঠিত কমিটির বার্ষিক বাজেট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক বাজেটের সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ ইব্রাহিম খলিল।
সভা পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এমরান হোসেন।শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান।
এতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার আলম,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ, জেলা জজ শিবের বিচারকগণ,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠ প্রধান সম্পাদক কাজী শাহাদাত,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ সহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ,চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির মোহরানাগন সহ অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।
৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বার্ষিক বাজেটে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, এডভোকেট সাইদুল ইসলাম বাবু, এডভোকেট জয়নাল আবেদীন,এডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস সাহিন, অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী , এডভোকেট কোহিনূর বেগম,অ্যাডভোকেট রোমানা আফরোজ, এডভোকেট শাহ আলম, এডভোকেট জসিম প্রধানিয়া প্রমুখ।
বার্ষিক বাজেট উপলক্ষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি এডভোকেট মোঃ তৌহিদুল ইসলাম তরুন, যুগ্ন সম্পাদক এডভোকেট মোঃ বদরুল আলম চৌধুরী, সম্পাদক ফরমর্স এডভোকেট মোঃ রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট দিরান মেহেবুবা ইনজেনা ইয়ারিন, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার এডভোকেট মোহাম্মদ ইমাম হোসেন টিটু, জেনারেল অডিটর অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন খান, রানিং অডিটর এডভোকেট মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম শাহীন, সম্পাদক রেজিস্টারিং অথরিটি এডভোকেট আব্দুল কাদের খান, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মোঃ শিহাবুল আলম শিবলী, এডভোকেট মোঃ আজিজুল হক হিমেল ও অ্যাডভোকেট সালমা আক্তার।
![]()