নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ১৩ জানুয়ারি সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নিচতলায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মাহমুদুল কবীর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার,দৈনিক চাঁদপুর কণ্ঠ প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাতসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীগণসহ অনান্য অতিথিবৃন্দ ।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ জহিরুল ইসলাম। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন। সবাই বাষিক অডিট পাঠ করেন অ্যাডভোকেট জসিমউদ্দিন প্রধান।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মোবারক হোসেন,অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সাইদুল ইসলাম বাবু,এডভোকেট আবুল কাশেম,অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য সহ অন্যান্য আইনজীবীগণ।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করে সমিতির নেতৃবৃন্দ।
সভার শেষ পর্যায়ে বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২০ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় আগামী ২৩ শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ৩ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতেপারবেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।
![]()