চাঁদপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সংবাদদাতা:

স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সকাল ১১ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম খান প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সোলায়মান হোসেন রাজু, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শাহ আলম মোল্লা, সদস্য সাব্বির আহমেদ মারুফ, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক খান, পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ইউসুফ গাজী মুন্না, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাকদ রনি, অতনু সাহা, যুগ্ন সম্পাদক অপু পাটোয়ারী, শাহ্ জালাল রাজু, উপপাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল হোসেন, ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলামসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জামাত শিবির কর্তৃক রাকিব ওর রাসেলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

ছবির ক্যাপশনঃ-জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম খানের নেতৃত্বে গতকাল সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Loading

শেয়ার করুন: