নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের প্লাস্টিক দূষণ সংক্রান্ত জরিপ প্রোগ্রামের আওতায় রবিবার (৩ নভেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর,চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শন করেছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সমন্বয়ে একটি দল।
এ দলটি প্লাস্টিক দূষণ তথা পলিথিন শপিং ব্যাগ, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে জানার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তাঁদেরকে ব্রিফ করেন পরিবেশ অধিদপ্তর,চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ,এইচ,এম, রাসেদ।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন জিওগ্রাফিক সোসাইটি অব লন্ডনের ন্যাশনাল জিওগ্রাফিক ফেলো ড. হেথার কোলডিওয়ে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির প্লাস্টিক উদ্ভাবন বিভাগের পরিচালক টেইলর ম্যাডালেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাওসিয়া ওয়াহিদুনন্নেছা চৌধুরী ও ইসাবেলা ফাউন্ডেশনের পানি বিশেষজ্ঞ বুশরা নিশাত।
এ সময় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ে আগত দলটিকে পরিবেশ দূষণের বিভিন্ন উপাদান, পলিথিন শপিং ব্যাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
![]()