চাঁদপুর পুরান বাজারে ভয়াবহ আগুনে শরীফের স্বপ্ন পুড়ে ছাই

মেঘনাবার্তা রিপোর্ট :

২৯ জানুয়ারি বুধবার রাত অনুমানিক সাড়ে ৩টার সময় চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্যশ্রীরামদি সরকার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ।

খবর পেয়ে পুরাণবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। অশ্য ততক্ষণে সবকিছু ভস্মিভূত হয়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেলো স্টিলের আলমারি ড্রয়ারে রাখা ভিসার সাড়ে চার লাখ টাকা, স্বর্ণকার, ঘরের আসবাবপত্রসহ শরীফদের ঘরের সবকিছু।

ওই বাড়ির মোজাম্মেল জানায়,ছোট ভাই শরীফের ভিসা হয়ে গেছে। ঘটনার দিন সে ভিসার কাজে ঢাকা ছিলো। পিতা আব্দুল মান্নান সরকার শরিয়তপুর গ্রামের বাড়িতে গিয়েছিরেন অাত্মীয়দের কাছ আরো কিছু টাকা সংগ্রহ করতে। তার মা এবং ছোট বোন সুমি ও মুন্নি ঘরেই ঘুমিয়ে ছিলো।

রাত অনুমানিক সাড়ে ৩টার সময় হঠাৎ আগুন দেখতে পায় তার মা। মায়ের ডাক চিৎকারেই সে এবং আসপাশের লোকজন ছুটে আসে। মুহূর্তেই আগুনের রেলিহান শিখা বাড়তে থাকে। প্রতিবেশীরা যার যার সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে পুরাণবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনেন।

ঘরের মালিক আব্দুল মান্নান সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গ্রাম থেকে ছুটে আসেন তিনি। স্টিলের আলমারিতে ছেলেকে বিদেশ পাঠানোর সাড়ে চার লাখ টাকা ও স্বর্ণালংকার যা ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছেন।

Loading

শেয়ার করুন: