নিজস্ব প্রতিবেদক:
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১০নং ওয়ার্ডের তরুণ উদয়নমান প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন রানা এবারো নির্বাচনে প্রার্থী হিসেবে থাকবেন বলে জানিয়েছেন এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে।
গত ৫ বছরে তিনি কাউন্সিলর না হয়েও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ও সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে অবস্থান তৈরি করেছেন। এলাকাবাসী তাকে সুখে দুঃখে সব সময় পেয়েছেন বলে এলাকাবাসীর পছন্দের প্রার্থী হিসেবে তাকেই মনোনয়ন করেছেন।
মোঃ গিয়াস উদ্দিন রানা একজন সমাজ সচেতন ব্যাক্তি। তিনি সাংবাদিকতা পেশায় নিজকে নিয়োজিত রাখলেও সামজের যে কোন অন্যায়, অবিচার প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার কর্মকান্ড আচার ব্যবহার সকলকে মুগ্ধ করেছে বলেই এলাকাবাসী এবারো তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে চায়।
এলাকাবাসীর অনুরোধ এবং সমাজ সেবায় নিজকে নিয়োজিত রাখার মানসিকতায় মো: গিয়াস উদ্দিন রানা এবার আওয়ামী পরিবারের একজন কর্মী হিসেবে কাউন্সিলর প্রার্থী হয়ে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশী।
![]()