নিজস্ব প্রতিবেদক :
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মেয়র, পুরুষ ও মহিলা কাউন্সিলর পদে মোট ৫৮ জন প্রার্থী জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়পত্র উত্তোলন করেছে।
২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোঃ হেলাল উদ্দিনের কাছ থেকে মেয়র পদে ২, পুরুষ কাউন্সিলর পদে ১৭ ও মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে।
মেয়র পদে সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী মনোনয়নপত্র সংগহ করেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আসলাম মিজি, ৪নং মামুনুর রহমান দোলন, ৫নং মোঃ শাহআলম খান, মোঃ নজরুল ইসলাম, ৬নং হাবিবুর রহমান, ৭নং শাহ আলম বেপারী, জিয়া প্রধানিয়া, ৯নং ইয়াছিন মিয়াজী সোহাগ, নাছির উদ্দিন, ১০নং শোহেবুর রহমান শোহেব, বজলুর রহামন বজু মোল্লা, ১১নং কামরুল হাসান টিটু, কামরুল হাসান কাউছার, ১৪ নং হারুন হাওলাদার, দুলাল মাল, সুকমল কর, ১৫নং নুরুল হায়দার সংগ্রাম।
মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়াডের মহিলা কাউন্সিলর প্রার্থী হাসিনা গাজী, রওশনারা বেগম, ৪, ৫ ও ৬নং আয়শা আক্তার শ্যামলী, খালেদা বেগম, ৭, ৮ ও ৯নং আসমা আক্তার মনি, ১৩, ১৪ ও ১৫নং খাদিজা ফোরকান।
উল্লেখ্য ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের তফসির ঘোষণার পর প্রথম ও দ্বিতীয় দিনে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়রপত্র উত্তোলন করেন। আগামী মার্চ মাসের ২৯ তারিখ রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে।
![]()