নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণার পর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে এই পর্যন্ত কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮জন।
মঙ্গলবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা নির্বাচন অফিস থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৮জন। এর মধ্যে ৭জন সাধারণ কাউন্সিলর এবং একজন মহিলা সংরক্ষিত ওয়ার্ডে।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩০জন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ২৫জন এবং ৫জন সংরক্ষিতা মহিলা ওয়ার্ডে।
সময় যত অতিবাহিত হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহ করার সংখ্যা বেশী বাড়ছে। তবে সরেজমিন নির্বাচন অফিসে গিয়ে দেখাগেছে এবছর পুরনো কাউন্সিলরদের পাশাপাশি অনেক নতুন মুখ। বিশেষ করে পৌরসভার ১৫টি ওয়ার্ড এলাকার সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতারা মনোনয়নপত্র বেশী সংগ্রহ করছেন।
উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।
![]()