চাঁদপুর মডেল থানার আয়োজনে বেঁদে পল্লীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর মডেল থানার আয়োজনে ও নাজ মিউজিক সেন্টারের সহযোগিতায় বেঁদে পল্লীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৩ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর শহরের ৫ নং খেয়া ঘাটের বেঁদে পল্লী পরিবারদের মাঝে প্রদান অতিথি হিসেবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, নাজ মিউজিক সেন্টারের পরিচালক নাজমা আক্তার, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) ও কমিউনিটি পুলিশের সিপিআই আব্দুর রব।
চাঁদপুর মডেল থানার এস আই মোঃ রমজান আলী, এস আই আওলাদ হোসেন, এস আই জহিরুল ইসলাম, বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হেসেন খান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

শীতবস্ত্র হিসেবে বেঁদে পল্লীর পরিবারদের মাঝে প্রায় ২ থেকে আড়াই, টি কম্বল বিতরণ করা হয়। তীব্র এই শীতে গরম কাপড় পেয়ে হাঁসি ফুটে উঠে বেঁদে পরিবারদের মুখে।

Loading

শেয়ার করুন: