নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুসকা তৈরী করায় মা-বার দোয়া নামে ফুসকা কারখানাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘ দিনযাবত ফুসকা তৈরি করে জনসাধারণের অর্থ স্বাস্থ্য ও জীবন মানের ক্ষতি সাধণ করার অপরাধে মা-বাবার দোয়া নামক ফুসকা কারখানার মালিক মোঃ সালাউদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০(দশ হাজার টাকা )অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন জেলা মার্কেটিং অফিসার মোঃ রেজাউল ইসলাম, পেশকার মোঃ জহিরুল ইসলামসহ আনসার ব্যটালিয়নের সদস্যবৃন্দ।
![]()