চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রায় ২ ডজন প্রার্থী

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাঙ্খিত পদ পেতে জেলা আওয়ামী লীগের দপ্তরে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন প্রায় ২ ডজন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা।

দলীয় সুত্রে জানাযায়, প্রায় দীর্ঘ ১৯ বছর পর চাঁদপুর সদর উপজেলা ও ১৬ বছর পর চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা উজ্জীবিত হয়ে উঠে। অনেকে তাদের প্রার্থীতা জানান দিয়ে ইতি পূর্বে প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন।

পাশাপাশি সংগঠনের নিয়মতান্ত্রিক অনুযায়ী চাঁদপুর সদর এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে যারা ইতিমধ্যে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির কাছে প্রেরণ করা হয়েছে। তার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির যাচাই-বাছই করে আজ ৫ ডিসেম্বর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হতে পারে।

জেলা আওয়ামী লীগের সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী বর্তমান সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া ও সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন জয়নাল পাটওয়ারী,চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ হান্নান কাজী ও ফরিদ আহমেদ পলাশ পাটওয়ারী।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী পৌর আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাসের বাচ্চু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, শ্রম বিষয় সম্পাদক মঞ্জুরুল ইসলাম মাঝি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলার হাবিবুর রহমান দর্জি।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সদস্য ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুর রহমান অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কে এম মাসুদ, পৌর আ.লীগের সদস্য আলমগীর হায়দার ভূইয়া, মো. জহিরুল ইসলাম খান নয়ন।

শেয়ার করুন: