জেলা বিএনপি আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি: চাঁদপুর জেলা বিএনপি মহান ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে আগামী  ৫ই নভেম্বর, বৃহস্প্রতিবার  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসভবন ‘মুনিরা ভবন’ বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিযোগিতার কার্যক্রম চল‌বে।

প্রতিযোগীতার বিভাগ:
“ক” বিভাগ শিশু থেকে ২য় শ্রেণি। “খ” বিভাগ ৩য় থেকে ৫ম শ্রেণি। “গ” বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি।  “ঘ” বিভাগ একাদশ থেকে দ্বাদশ শ্রেণি। “ঙ” বিভাগ ডিগ্রী/অনার্স থেকে উন্মুক্ত।

ছবি আঁকার বিষয় : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি। যে কোন মাধ্যমে আঁকা যাবে। ছবি আঁকার কাগজ আয়োজক পক্ষ সরবরাহ করবে। ছবি আঁকার যাবতীয় সামগ্রী প্রতি‌যো‌গি‌দের নিয়ে আসতে হবে। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কুত করা হবে।

চাঁদপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে।
প্রয়োজনে- ০১৭৮২৬২২৯৮২ এবং ০১৭২১৪৬৯৯৪৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

প্রতিযোগীতা সফলভাবে বাস্তবায়নের ল‌ক্ষ্যে চাঁদপুর  জেলা বিএনপির সহ সভাপ‌তি খলিলুর রহমান গাজীকে আহবায়ক ও বি‌শিষ্ট সাংস্কৃ‌তিক সংগঠক লিটন ভূঁইয়াকে সদস‌্য স‌চিব ক‌রে এক‌টি আহবায়ক কমিটি গঠন করা হ‌য়ে‌ছে।

ক‌মি‌টির সদস্যগণ- অমল সেনগুপ্ত (চিত্রশিল্পী), শহীদ পাটোয়ারি (সংগঠক), ফারুক আহমেদ (সংগঠক), শাওন পাটোয়ারি (সাধারন  সম্পাদক, বাংলা‌দেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা), সিয়াম খান (সংগঠক), এস এম সোহেল (সি‌নিয়র সহ-সভাপতি, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন), জিসান আহমেদ (সভাপতি সদর উপজেলা ছাত্রদল), আশিকুর রহমান শিপন (সভাপতি পৌর ছাত্রদল), পারভেজ খান (সাধারন সম্পাদক সদর উপজেলা ছাত্রদল), ফয়েজ ঢালী (সাধারন সম্পাদক পৌর ছাত্রদল), ঝন্টু দে (চিত্রশিল্পী), ওমর ফারুক (চিত্রশিল্পী ও সভাপতি কিন্ডারগার্টেন এসোসিয়েশন), অজিত দত্ত (চিত্রশিল্পী), অভিজিৎ রায় (চিত্রশিল্পী), বিপ্লব দাস কুট্টি (চিত্রশিল্পী), মনির হোসেন মান্না (চিত্রশিল্পী), শুভ্ররক্ষিত (চিত্রশিল্পী), শিপনখান (সংগঠক), মুহাম্মদ আলমগীর হোসেন (সংগঠক), আফসানা পাটোয়ারি (প্রতিনিধি জেলা স্কাউট), স্বাধীন দত্ত (ভিডিওগ্রাফার), রাজিব দাস (সংগঠক)।

আহবায়ক প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা
খলিলুর রহমান গাজী, সহ সভাপতি জেলা বিএনপি চাঁদপুর।

সদস্য সচিব প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা
লিটন ভূঁইয়া।

শেয়ার করুন: