চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার প্রীতি মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় শহরের মহসিন রোডস্থ রসুইঘর চাইনিজ রেষ্টুরেন্টে সদস্যদের প্রীতি মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার এস এ এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব এড: ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মো: নঈমুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম’র এডিশনাল রেজিষ্টার মো: সোলায়মান মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট মো: শাহজাহান মিয়া।

কুরআন তেলাওয়াত করেন রবিউল্যাহ শরীফ। অনুষ্ঠানে মোহনা শিল্পী গোষ্টির সদস্যবৃন্দ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। কবিতা আবৃতি করেন খান মো: নিয়াজ মোর্শেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: তাজুল ইসলাম, স্মরনিকা অঙ্গীকার-৫ এর সম্পাদক এড: আব্দুল কাদের খান। অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি আমিন আহমদ মস্তান, এড: এইচ এম হেলাল, সবুজ খান, আবু বকর সিদ্দিকী, মোবায়ের হোসাইন জহির রায়হান সরকার। সংস্থার বিগত ২৫ বছরের পথ চলায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন আব্দুস শুকুর মস্তান, মামুনুর রশীদ বেলাল, আলমগীর বন্ধশী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এড: ইব্রাহীম খলিল বলেন, এ সংস্থার বিগত ২৫ বছরের কার্যক্রম জেনে আমরা অভিভুত। নিরবে নিভৃতে সেবার মানসিকতা নিয়ে এ সংস্থার সকল সদস্যগন আন্তরিকভাবে কাজ করছে জেনে আমি খুবই আনন্দিত। প্রচার প্রচারনা ছাড়াই মানবতার সেবা নিয়ে এ সংস্থা এগিয়ে যাচ্ছে। সমাজের বৃত্তবান লোকদের এ কাজে সহযোগিতা ও উৎসাহ দেয়া প্রয়োজন।

অনুষ্ঠান পরিচালনা করেন সহ সাধারন সম্পাদক এডভোকেট মো: শাহজাহান খান। কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরনিকা অঙ্গীকার-৫ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুরুতে অতিথি বৃন্দকে ফুল ও ব্যাজ দিয়ে বরন করা হয়। প্রীতি মিলনী অনুষ্ঠান শেষে মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।

Loading

শেয়ার করুন: