চাঁদপুর সাহিত্য একাডেমির আড্ডা

 

 

সাহিত্য একাডেমির ১৬তম আড্ডা অনুষ্ঠিত। আজ ২৫শে সেপ্টেম্বর ২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যা ৬টা চাঁদপুর জোড়পুকুর পাড়স্থ মোহাম্মদ নাসিরুদ্দীন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থাপক ও সঞ্চালক: সুমন কুমার দত্তের প্রানচঞ্চলতায়, শুরুতে পরিচালক (গবেষক) মুহাম্মদ ফরিদ হাসান আনুষ্ঠানিকতা শুরু করে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

 

পরবর্তীতে কবিতা আবৃত্তি করেন তানজিল কোতোয়ালি, আনিসুর রহমান, সোলাইমান তালহা, সহ অনেকে। “স্মৃতির স্লোগান ”  থেকে ইয়াসিন দেওয়ান কবিতা পাঠ করেন। ছড়া পাঠ করেন, কাজী রাসেল। কবি ফয়সাল মৃধা “শৈবাল” কবিতা পাঠ করেন। মোখলেসুর রহমান ভূইয়া কবিতা পাঠ করেন। কবিতা পাঠ করেন (ফুল) কবির হোসেন মিজি এবং তাশফিয়া কাফি কবিতা পাঠ করেন।

 

“লেখা লেখি শুরুর গল্প” নিয়ে আলোচনা করেন মোহাম্মদ হানিফ। অনুপ্রানন পান্ডুলিপি পুরষ্কারজয়ী কবি ও সাহিত্যিক শাদমান শরীফ, (লাল রঙ্গের নামতা) কবিতা পাঠ করেন। “সাহিত্য পাতা সম্পাদনা” নিয়ে আলোচনা করেন আরিফুল ইসলাম শান্ত। আরো বক্তব্য রাখেন সাহিত্য আড্ডারু খোদেজা মাহবুব। “নজরুল বিষয় বই” নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক আব্দুল গনি। “চাঁদপুরের সাহিত্য চর্চায় নারী” নিয়ে আলোচনা করেন, নুরুন্নাহার মুন্নি। “চাঁদপুরের ছোট কাগজ” প্রকাশ নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক আশিক বিন রহিম।

 

“লেখক সম্মাননা” আলোচনা করেন মাঈনুল ইসলাম মানিক, সাহিত্য একাডেমি চাঁদপুর এর পরিচালক (সাহিত্য ও প্রকাশনা)।

হাজীগঞ্জ মডেল পাইলট কলেজ, সহকারী অধ্যাপক মালেকা ফারবিন। সাহিত্য একাডেমি চাঁদপুর এর সহ সভাপতি আব্দুল্লাহহিল কাফী সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে, নিজের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।

 

সাহিত্য একাডেমি চাঁদপুর’র মহাপরিচালক, কাদের পলাশ বলেন, বিগত দিনের তুলনায় আজকে আড্ডা প্রানবন্ত চমৎকার হয়েছে। সাহিত্য একাডেমি আরো বড় পরিসর তৈরি হবে। এবং প্রতিদিন নিয়মিত আড্ডায় সবাইকে আহবান জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করে বক্তব্য শেষ করেন।

 

শেষে ৩জন সেরা আড্ডারু সহ নতুন অতিথি পুরস্কার প্রদান করা হয়। নজরুল সংগ্রীত পরিবেশন করেন খোকন মজুমদার। শেষে জনপ্রিয় পুথিপাঠ, বাউলগান পরিবেশনের মাধ্যমে আড্ডা শেষ হয়।

 

শেয়ার করুন: