চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৮ তম জেলা প্রশাসক কাপ ফুটবল

স্পোর্টস রিপোটার :

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনার ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে ১৮ তম জেলা প্রশাসককাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করবেন স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্র্র্রী ডাঃ দীপু মনি। উদ্ধোধনী দিনের খেলায় অংশগ্রহন করবেন কচুয়া ও চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকের কার্যালয়ে টুর্নামেন্টে অংশগ্রহনরত বিভিন্ন উপজেলার ক্রীড়া সংস্থার সেক্রেটারিদের নিয়ে খেলার ফিকচার ও খেলার তারিখ নিধারন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি বাবু সন্তোষ চন্দ্র সেন, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও ক্রীড়া সংগঠক নুরুন নবী নোমান, হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহাজাহান তালুকদার সাহা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আজাদ হোসেন , হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকতা আতিকুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপকমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারীর সাথে আলাপকালে তারা বলেন, আমরা প্রতিবছরই জেলা প্রশাসক নামে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। আগামী ৩০ অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধন করবেন আমাদের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। আশা করি এবারের টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রতিটি উপজেলার দলগুলো শক্তিশালি দলগঠন করে মাঠে নামবে বলে আমি আশা করি।

Loading

শেয়ার করুন: