মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুর জেলা শহরে অবস্থিত ঐতিয্যবাহী হাসান আলী মডেল সপ্রাবিতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিদ্যালয়ের ৩য়,চতুর্থ ও ৫ম শ্রেনীর মোট ১১৭১ জন ভোটার তাদের ভোট প্রদান করে। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন চলে।
নির্বাচনে ৫ম শ্রেণী থেকে ৩ জন, ৪র্থ শ্রেণী থেকে ২ জন এবং ৩ য় শ্রেণী থেকে ২ জন নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্ধিতায় ৪ র্থ শ্রণীর দুজন, সাজিদ সেলিম এবং জান্নাতুল আদন সারা নির্বাচিত হয়েছে।
৫ম শ্রেণীতে ৩ টি পদের বিপরীতে ৮ জন প্রতিদন্ধিতা করেছে। এরা হচ্ছে ইফতেহা জাহান ইনা,শান্তনু দে, নাজিব ইরফান, তাশফিক নেছার, তাহসিন ইসলাম, মো, নাহিদ আহ, নূর,অর্ঘ কোমল লোধ এবং সিমন মাহাদী।
৩য় শেণী থেকে সাবরিনা ইসলাম,সাফা মারওয়া এবং রবিউল ইসলাম।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ৫ ম শ্রেণীর ছাত্র মাহবুবুল আলম নিশাদ। প্রধান সমন্বয়কারী ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নিগার সুলতানা।
পরিদর্শণে ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ।
নির্বাচনের সুন্দর আয়োজনে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যাসহ ২৪ জন শিক্ষক।
এছাড়াও চাঁদপুর সদর উপজেলার ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে স্কেভেঞ্জার্স সপ্রাবিসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে নির্কাচন অনুষ্ঠিত হয়।
![]()