চাঁদপু‌রে ১ হাজার ১শ’ জন উপকারভোগীদের মা‌ঝে স্বাস্থ্য সেবা উপকরন বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচিরর আওয়তায় চাঁদপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের ১১০০ জন উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য সেবা উপকরন বিতরন করা হয়ে‌ছে।

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের কবি কাজী নজরুল সড়কস্থ পৌর পাঠাগার মিলনায়তনে “শেখ হাসিনার সহায়তা – নারী-পুরুষ সমতা – রুখতে পারে সহিংসতা ও ছেলের ২১, মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো” এ স্লোগানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মাদ আবদুল্লা আল মাহমুদ জামান।

চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্য মোঃ নাসিম উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ জান্নাতুল লুবা, ডাঃ তানজিদা সুলতানা, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন মাঝি, কাউন্সিলর মো মাইনুল ইসলাম পাটওয়ারী, মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর।

নবরূপ সংস্থার নির্বাহী পরিচালক পি এম বিল্লাল হোসাইনেরর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোওয়াত করেন নবরূপ সংস্থার উপদেষ্টা আয়েশা রহমান লিলি।

আলোচনা সভাশেষে পৌরসভার সকল ওয়ার্ডের মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ও উপকরন বিতরন করা হয়।

Loading

শেয়ার করুন: