জালিয়াতি মামলায় মতলবের প্রাণী উপ সহকারি সম্পদ কর্মকর্তা কারাগারে

মতলব উত্তর প্রতিনিধি :

মতলব উত্তর উপজেলা উপ- সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বিল্লাল হোসেনকে বিয়ে জালিয়াতি, চেক প্রতারনা ও মানহানির মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে করা হয়।

রবিবার জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁদপুর সদর আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ কাউসার মোসারফ ইউসুফ।

মামলার বিবরনে জানা যায়, মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর গ্রামের আব্দুস শুক্কুরের মেয়ে সুমি আক্তার (২৮) উপজেলা প্রানী সম্পদ অফিসে ন্যাশনাল সার্ভিসের আওতাধীন সার্ভিস ম্যান পদে চাকুরী করতো।

ভুক্তভোগী সূমী চাকুরির ভাতার টাকা তুলে দেবার কথা বলে এবং একলক্ষ টাকা ঋনের ব্যবস্থা করে দিবে বলে অলিখিত চেক ও ষ্ট্যাম্পে সুমীর স্বাক্ষর নেন।

গত ৩১ডিসেম্বর তারিখে সুমীর ঐ স্ট্যাম্পে প্রতারণা করে নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে ভুক্তভোগী সুমীর সাথে বিবাহ হয়েছে বলে বিল্লাল হোসেন এলাকায় প্রচার করলে সুমী গত ১১মার্চে চাঁদপুর আদালতে দঃ বিঃ ৪২০/৪১৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১২০( ক)/৫০০ ধারায় সিআর ১৫৯/১৯ (সদর) মামলা দায়ের করলে আদালত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে গত ৪ সেপ্টেম্বর আদালত তা আমলে নিয়ে আসামীর প্রতি দঃবিঃ ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৫০০ ধারায় সমন দেন।

বিল্লাল হোসেন রবিবার (১৩অক্টোবর) স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

সুমীর কাছ থেকে জালিয়াতি করে নেওয়া চেকদ্বয়ের মাধ্যমে বিল্লাল হোসেন সুমি আক্তারের নিকট ২৯ লক্ষ টাকা দাবী করে এনআইএ্যক্ট এর ১৩৮ধারায় দুটি মামলা দায়ের করেন। মামলা দুটি চাঁদপুর দায়রা জজ আদালতে চলমান।

মতলব উত্তর উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা বিল্লাল হোসেন গত ৬ এপ্রিল সুমীর দায়ের করা ভিন্ন আরেকটি মামলায় মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক ধৃত হয়েছিলেন।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তার সাথে ফোন করলে জানা যায়, উক্ত বিল্লাল হোসেন গত ১১অক্টোবর থেকে গাজীপুরে প্রশিক্ষণে আছেন।

আগামী ১৬ অক্টোবর পযন্ত তিনি সেখানেই থাকবেন। অথচ বিল্লাল হোসেন অফিসকে অবহিত না করে এবং প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছুটি না নিয়ে কিভাবে আদালতে জামিন আবেদন করতে আসে?

Loading

শেয়ার করুন: