জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার

বিশেষ প্রতিবেদক (কচুয়া) :

কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের ১০ গ্রামের মানুষ সাঁকো দিয়েই চলাচল করে আসছে।

কচুয়া উপজেলার কড়ইয়া এলাকায় প্রবাহমান সুন্দীর খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি দিয়ে কড়ইয়াসহ বরুচর, নাহারা, লতিফপুর,নোয়াগাঁও ,নোয়াদ্দা, সিংআড্ডা ও পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার কালিয়ারচর ,গল্লাই ও নাবাবপুর এলাকার ২০ সহ¯্রাধিক জনগন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।

বাঁশের সাঁকো ব্যবহার করে ওই এলাকার কোমলমতী শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াত করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ওই এলাকার বসবাসরত জনগন কচুয়া, চান্দিনা, নবাবপুর, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতরে পথে প্রধান অন্তরায় বহু বছর ধরে ব্যবহার করে আসা বাঁশের সাঁকো। যার ফলে এলাকার মানুষের প্রয়োজনীয় মামামাল পারাপারে দুর্ভোগ পোহাতে হয় জনগনকে।

চলাচলের অসুবিধার কারনে আধুনিকতার ছোঁয়া লাগেনি ওই এলাকার বসবাসরত সাধারণ জনগনের মাঝে। ফলে ওই এলাকার জনগনের মাঝে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট অচিরেই পাকা ব্রীজ নির্মানের দাবী জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, সরজমিনের পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

শেয়ার করুন: