জেলা কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, সমাজের দুষ্টু ও ক্ষতদের প্রথমে চিহ্নিত করতে হবে। চাঁদপুরে নারী ও শিশু নির্যাতনের অনেক ঘটনা ঘটছে। কিন্তু আমরা কেউ সেখানে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করছিনা। আদালতে মামলা হচ্ছে আমরা তাও জানিনা। কাজ না করলে পরবর্তীতে একই রকম আরো ঘটনা ঘটবে।

তিনি আরো বলেন , চাঁদপুরের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, ওই সব ঘটনার সাথে আপনাদের কারো কাজের সম্পৃক্ততা পাওয়া যাবে না। অপনার এলাকায়ই ঘটনা ঘটছে। আপনার সহকর্মীকে কাজে লাগান। উপজেলার চেয়ারম্যান, মেয়র, থানার ওসি সকলেই আপনাদের সহযোগি। কাজ করতে গিয়ে আপনারা তাদের সহযোগিতা নিবেন।

জেলা প্রশাসক বলেন, আমরা কেন যেন নিজ কাজে আবদ্ধ হয়েগেছি। যারা পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছেন। তারা যখন মাঠ পর্যায়ে যান, তখন নিজের কাজের পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা দেখলে সমাধানের উদ্যোগ নিতে পারেন। যদি একজন শিক্ষার্থীর জামা কাপড় ছিড়া দেখেন, তা পরনে কাপড় না থাকে তাহলে বুঝবেন সে নির্যাতিত হয়েছে। তখনত আপনি ভূমিকা নিতে পারেন। কারণ শিক্ষকত সব কাজ করবে না।

তিনি বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর তৈরী করেছেন সমাজসেবা মূলক কাজ করার জন্য। ইসলামিক ফাউন্ডেনশনেরও জেলা বিশাল বাহিনী রয়েছে। তারাও কাজ করতে পারেন। তাদের কি কাজ তারাই জানেন না। কারণ আমার কাছে একজন শিক্ষক পুন:রায় তার শিক্ষকতা সময় বৃদ্ধি করার জন্য এসেছেন। কিন্তু তিনি একজন আদর্শ শিক্ষার্থী তৈরী করতে পারেননি। তাহলে ওই শিক্ষক গত ১০ বছর বেতন পেয়ে কি কাজ করলেন। ইসলামিক ফাউন্ডেশনের সব অর্জন কোথায় গেলো।

সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. গোলাম আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মাকছুদা আক্তার, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. খলিলুর রহামন, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভুঁইয়া, জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন মিয়া।

Loading

শেয়ার করুন: