নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সদস্য, বৃহত্তর টামটা ইউনিয়নের ৩০ বছরের টানা চেয়ারম্যান, বর্তমানে চাঁদপুর জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের সদস্য, প্রবীণ আওয়ামীলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার রাত ১১টায় বার্ডেম হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর শুনে সেখানে উপস্থিত হন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির প্রতিনিধিসহ আওয়ামীলীগের নেতা-কর্মীবৃন্দ।
মরহুমের প্রথম জানাযার নামাজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ও দ্বিতীয় জানাযা দুপর ২টায় ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
প্রবীণ আওয়ামীলীগ নেতা, বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এক শোক বার্তায় তিনি বলেন, হুমায়ুন কবির মজুমদার ছিলেন একাধারে একজন রাজনৈতিক নেতা ও সমাজকর্মী। তাকে হারিয়ে আওয়ামীলীগ তার একজন নিবেদিত কর্মীকে হারালো।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর
আওয়ামীলীগের সভাপতি আ.স. ম.মাহবুব-উল আলম লিপন,শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুন,জেলা পরিষদের সদস্য তুহিন খান, ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, মানিক হোসেন প্রমূখ।
জানাযার নামাজ শেষে মরহুমের কফিনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে পুস্পমাল্য অর্পন করা হয়। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
![]()