জেলা প্রশাসককে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কক্ষে চাঁদপুর জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয় গঠিত চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি বাদল মজুমদার, বোরহান উদ্দিন ডালিম, মিজানুর রহমান, মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দাস, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গনি, অর্থ সম্পাদক শাহরিয়ার পলাশ, সহ-ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, কার্যকরী সদস্য এইচ.এম নিজাম উদ্দিন, বাদশা ভূইয়া প্রমুখ।

জেলা প্রশাসক মাজেদুর রহমান খান চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের কর্মস্পৃহা যেন সত্যের পথে থাকে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। এতে করে আমরা সেই সংবাদ পড়ে কোথায় কী হচ্ছে তা সম্পর্কে দ্রুত জানতে পারব এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারব। আপনাদের পথ চলা সুদীর্ঘ হউক।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

Loading

শেয়ার করুন: