দুর্গাপুজা উপলক্ষে কর্মকর্তাদের চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে শহরের বাবুরহাট এলাকায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল সেটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেড এর আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার সকল থানা এলাকায় নিয়োজিত অফিসার ফোর্সদের মাঝে নিরাপত্তামূলক বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২০৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পুজার আনুষ্ঠানিকতার প্রস্তুতি অনেকটা সম্পন্ন হয়েছে। শান্তি ও শৃঙ্খলার মধ্যে শারদীয় দুর্গাপূজা উদযাপন হওয়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।

শেয়ার করুন: