আলমগীর তালুকদার:
নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভকে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।এসময় তিনি বলেন, সরকারের যে লক্ষ ও উদেশ্য আছে তা সামনে রেখে কাজ করে যেতে চাই। পাশাপাশি কচুয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা চাই। সর্বোপরি সকলের সহযোগীতাতেই আমরা আমাদের প্রত্যাশার কচুয়া গড়ে তুলব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি)।
এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী, আহসান হাবীব সুমন, কোষাধ্যক্ষ নুরুল হক প্রধান, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. কামাল হোসেন, সদস্য মোরশেদ আহমেদ সুমন প্রমূখ।এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ: দীপায়ন দাস শুভ ৩ নভেম্বর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলা থেকে বদলী হয়ে কচুয়ায় যোগদান করেন।
তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় জন্মগ্রহণ করেন।এক সন্তানের জনক দীপায়ন দাস শুভর স্ত্রী বরগুনা জেলার বামনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
![]()