নেত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছে মফস্বল পর্যায়েও সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে: নাছিরউদ্দিন আহমেদ
হাজীগঞ্জ প্রতিবেদক:
হাজীগঞ্জ দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৩০ শনিবার সকালে নাসিরকোট কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছে মফস্বল পর্যায়েও সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান নেই। যারা দুর্দিনে আওয়ামী লীগের কাণ্ডারী হিসেবে কাজ করেছে তাদেরকে ভোটের মাধ্যমে মূল্যায়ন করবেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিশে^ আজ উন্নয়ণের রোল মডেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. শফিকুর রহমান, আনোয়ার হোসেন বতু, মুসা কলিম উল্যাহ, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ হাসেম প্রমুখ।
![]()