নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের পুরান বাজারে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজভোকেট জাজমমিল হায়দার বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল গোস্বামী, পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বিদ্যালয়ের অবিভাবক কমিটির সভাপতি বি এম ওমর ফারুক, সদস্য মোঃ ইউসাশেখ, সহকারী শিক্ষক ধ্রুব রাজ বণিক, মোঃ মাকছুদুল মাওলা, হালিমা আক্তার, পুতুল রানী দেবী, আবু নাছের মোঃ পারেভেজ, তাছলিমা নজনীন, মোহছেনা অক্তার, সুব্রত রায়, নাছিমা অাক্তার, তনুশ্রী ঘোষ, প্রিয়াংকা সরকার, নিপা মাওয়া ও ফারজানা আক্তার।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজত পরিচালনা করেন হাফেজ মোঃ দেলোয়ার হোসেন। এবছর বিদ্যালয়ের ১৩৭ জন পিএসসি পরিক্ষায় অংশ গ্রহন করবে।
![]()