পুলিশ সুপারকে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

সদ্য আত্ম প্রকাশকৃত চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পুলিশ সুপার মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সাংবাদিকগণ তার সাথে সৌজন্য সাক্ষাতকরে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশনের জন্য নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো: বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, সহ-সভাপতি বোরহান উদ্দিন ডালিম,মাজহারুল ইসলাম অনিক, মিজান লিটন, যুগ্ম সম্পাদক মানিক দাস, সাংগঠনিক সম্পাদক শাওন পাটওয়ারী,সহ সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল, অর্থ সম্পাদক শাহরিয়ার পলাশ, সহ-ম্যাগাজিন সম্পাদক আনোয়ারুল হক সহ আরও অনেকে।

শেয়ার করুন: