ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে ২২ জনের মনোনয়নপত্র দাখিল

 

  স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আগামী সোমবার ৩০ জুন। নির্বাচনে অংশ নিয়েছেন চাঁদপুর সদরের ফটো সাংবাদিকরা।

ওইদিন ভোট গ্রহণ হবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছে ১৫ টি পদের বিপরীতে  মনোনয়নপত্র দাখিল করেন ২২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ ,সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব রয়েছেন গোলাম মোস্তফা ও মোঃ মাসুদ আলম।

মনোনয়নপদে দাখিল করা প্রার্থীরা হলেন সভাপতি পদে চৌধুরী ইয়াসিন ইকরাম, সিনিয়র  সহ-সভাপতি পদে এস এম সোহেল ও কে এম সালাহউদ্দিন, সহ-সভাপতি পদে মাজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক পদে মোঃ শাওন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক-১পদে মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ পদে সজীব খান ও মোহাম্মদ বাদশা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবদুর রহমান গাজী ও সাঈদ হোসেন অপু , অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খান ও শেখ আল মামুন ,দপ্তর সম্পাদক পদে মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফাহিম শাহরিন কৌশিক ও মোঃ আনোয়ারুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমাম হোসেন গাজী , নির্বাহী সদস্য পদে এম এ লতিফ, সাইফুল আজম,মিজানুর রহমান লিটন, জামাল আহম্মেদ আখন্দ,অভিজিত রায়, ও কে এম মাসুদ।

  উল্লেখ্য, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি বুধবার এবং বৃহস্পতিবার মনোনয়নপত্র  প্রত্যাহার।  

Loading

শেয়ার করুন: