ফরিদগঞ্জে আসবেন বর্তমান সময়ের আলোচিত বক্তা তাহেরী

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন মাধ্যমে আলোচিত সমালোচিত বক্তা মুফতী গিয়াস উদ্দীন আত তাহেরী ফরিদগঞ্জে আসার কথা রয়েছে।

আগামী ২২ শে ফেব্রুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ উপজেলা সদরের চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবিয়া সুন্নীয়া মাদরাসা (হক সাহেবের মাদরাসা) মাঠে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও সুন্নী কনফারেন্স ২০২০ এ যোগ দিবেন তিনি।

মুফতী গিয়াস উদ্দীন আত তাহেরী ব্রাক্ষনবাড়িয়া জেলার চাঁপুইর দরবার শরীফের বর্তমান গদ্দীনিশিন পীর।
এছাড়াও তিনি বিভিন্ন জেলায়, উপজেলায় সফর করে ওয়াজ মাহফিলে নসীহত পেশ করেন।

বর্তমানে তার কিছু ওয়াজের অংশ ইউটিউব, টিকটক ও সামাজিক মাধ্যমে প্রকাশের ফলে তিনি দেশব্যাপী আলোচিত ও সমালোচিত হয়েছেন।

Loading

শেয়ার করুন: