ফরিদগঞ্জে জুয়ারিসহ আটক ১১

ফরিদগঞ্জ প্রতিবেদক:

চলমান বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও প্রকাশ্য জুয়া খেলার অভিযোগে ১১জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটককৃতরা হলো ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী রিয়াদ হোসেন (৩০), ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোবারক হোসেন (৩২) ও আ: মালেক (৩১) ।

এছাড়া উপজেলা আলোনিয়া এলাকা থেকে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে আ: খালেক পাটওয়ারী (৫২), মিজান খন্দকার (৪০), গৌরাঙ্গ ঢালী (৫৫), জাকির হোসেন (৩৫), জসিম পাটওয়ারী (৪০), মুসলিম পাটওয়ারী (৪২) ও মো: সোহাগ (৩০)।

পরে বুধবার (২৯ জানুয়ারি) সকালে প্রকাশ্য জুয়া খেলা আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, মাদক ও জুয়া খেলার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Loading

শেয়ার করুন: