মো.আ.কাদির:
ফরিদগঞ্জে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে শোকসভা ও দোয়ার অনুষ্ঠান নবদিগন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফরিদগঞ্জ বাজারে ক্লাবের কার্যালয়ে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মশিউর রহমান মিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুর রহমান, সিয়াম পাটওয়ারী, জাহিদুল সৈকত, নুরে আলম ফাহাদ, শাহাদাৎ হোসেন রিফাত,ছাত্রলীগ পৌর শাখার নেতা হিমেল, শান্ত, আলাউদ্দিন, উজ্জ্বল, বজলু, কাদির হাছান, আফসার প্রমূখ।
শোকসভায় বক্তারা বলেন, জেল খানায় ঢুকে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিযে এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে। যা ইতিহাসে এক ঘৃণ্য ও জঘন্যতম ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে।
বক্তারা আরো বলেন, ঘাতকরা মহান চার নেতাকে খুন করেছে ঠিকই। কিন্তু বাংলাদেশের জাতীয় জীবনে চার নেতার ভূমিকা চির অবিস্মরণীয় হয়ে রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় চার নেতার রূহের মাহফিরাত কামনায় দোয়া করা হয়।
![]()