নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে নিবন্ধিত জেলেদের কে তিনদিনের প্রশিক্ষন দেওয়া হয় সোমবার সকালে শুরু হয়ে ৯ অক্টোবর বুধবার দুপুরে এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হিসেবে তাদেরকে ছাগল পালন, সেলাই মেশিন ছালানো, হাস মুরগির খামার, ব্যান গাড়ীর ব্যবহার , মৎশ্য চাষ, জেলে জাল এর উপর এই প্রশিক্ষন দেওয়া হয়।
প্রতি গ্রুপে ২০ জন করে প্রশিক্ষন দেওয়া হয়। এর পর আগামী সপ্তাহে আরো ১টি গ্রুপে ২০ জনকে বিকল্প আয় বর্ধক প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী , ফিল্ড অফিসার নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
![]()