ফরিদগঞ্জে পানিতে ডুবে সাবেক শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাবেক শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮-মে) দুপুরে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ঘনিয়া পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত খলিল পাটোয়ারীর ছোট ছেলে। নিহত মাওলানা আবুল কালাম পাটোয়ারীর ছেলে মো. হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা আবুল কালাম পাটোয়ারী অসুস্থ ছিলেন। ঘটনার দিন তিনি পরিবারের সদস্যদের অগোচরে পুকুর পাড়ে গিয়ে ডুবে যায়। সবাই খোঁজা-খুঁজির পর পুকুরে দেখে উদ্ধার করে৷ পরে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা নেছার আহমেদ জানান, মরহুম আবুল কালাম পাটোয়ারী চাঁদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বয়সের ভার ও অসুস্থতার কারনে তিনি একা চলাচল করতে কষ্ট হতো। দুপুরে পুকুর পাড়ে গিয়ে ডুবে মারা যায়। বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

নিহত মাওলানা আবুল কালাম পাটোয়ারী তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। তাহার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষক সংগঠন শোক প্রকাশ করেন।

Loading

শেয়ার করুন: