ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
চাঁদপুরের ফরিদগঞ্জ সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার উভারামপুর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক দলের মনোনয়ন প্রত্যাশি এম এ হান্নান।
এলাকার কৃতী সন্তান যমুনা গ্রুপের পরিচালক এবিএম শামসুল হাসান হিরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা.আবুল কালাম আজাদ, মো.আবু জাফর খসরু মোল্লা, মো.ফারুক আহমেদ খান, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, বিএনপি নেতা সুমন পাটোয়ারী ও যুবদল নেতা পাপন পাটোয়ারী,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসাইন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি হাসানুর রহমান প্রমুুখ।
![]()